পার্বতীপুরে শীতার্তদের মাঝে কর্ণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
তৌফিক ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কর্ণ ফাউন্ডেশন। আজ সারাদিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কর্ণ ফাউন্ডেশনের সভাপতি কৌশিক সরকার জয়। তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন জায়গায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। পার্বতীপুরে প্রচণ্ড ঠান্ডার কারণে গরিব ও অসহায় মানুষ চরম কষ্টে রয়েছে। তাদের কষ্ট লাঘব করতেই আজকের এই আয়োজন।
তিনি আরও জানান, কর্মসূচির আওতায় মোট ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া যারা অসুস্থ বা চলাফেরা করতে অক্ষম, এমন অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে কম্বল পৌঁছে দেওয়া হয়।

ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা বলেন, ঢাকা থেকে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। মানুষের মুখে হাসি দেখাই আমাদের কাজের সার্থকতা।
কম্বল পেয়ে এক বৃদ্ধা মা আবেগভরে বলেন, বাবা রে, এই ঠান্ডায় এই কম্বলডা মোর জান বাঁচাইল। মুই হাইটতে পারি না। তোমরা মোর বাড়িত আইসা নিজে হাতি কম্বলডা দিছেন—আল্লাহ তোদের ভালো রাইখুক, সুখে রাখুক।
স্থানীয়রা কর্ণ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিপি/টিআই/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু