৩ এপ্রিল ২০২৬

পাসপোর্ট র‍্যাঙ্কিং : বাংলাদেশের অবস্থান ১০৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাসপোর্ট র‍্যাঙ্কিং : বাংলাদেশের অবস্থান ১০৮
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ এশিয়ার মধ্যে পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৮। এ তালিকায় এগিয়ে রয়েছে মালদ্বীপ (৬৬), ভারত (৯০), ভুটান (৯৬) ও শ্রীলঙ্কা। চলতি বছর প্রকাশিত বিশ্ব পাসপোর্ট র‌্যাংকিং সূচকে এ তথ্য ওঠে এসেছে। ২০২০ সালে এই তালিকায় ৯৮তম ছিল বাংলাদেশ। মাত্র দেড় দশক আগে বাংলাদেশ পাসপোর্ট র‌্যাংকিংয়ে ভারতের চেয়েও এগিয়ে ছিল। ২০০৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম আর ভারত ছিল ৭১তম। তবে পাসপোর্ট র‌্যাংকিং এ বাংলাদেশ পেছালেও এগিয়ে রয়েছে ভিসামুক্ত প্রবেশাদিকারের দিক দিয়ে। ২০০৬ সালে মাত্র ২৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন বাংলাদেশিরা। কিন্তু এখন ৪০ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকারের ৪০টি গন্তব্যের মধ্যে ১৯টিতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। ইলেক্ট্রনিক ভিসা পাওয়া যায় শ্রীলঙ্কা গেলে। আর ভিসা সংক্রান্ত কোনো কিছুর প্রয়োজন হয় না বাকি ২০টি গন্তব্যে। ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে যেসব দেশে- গাম্বিয়া, লেসোথো, ভুটান, ইন্দোনেশিয়া, বাহামাস, জ্যামাইকা, বার্বাডোজ, গ্রেনাডা, ভানুয়াতু ও ফিজি। এছাড়া অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে- মাদাগাস্কার, মৌরতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, উগান্ডা, মালদ্বীপ, নেপাল, তিমুর-লেস্তে, বলিভিয়া ও সামোয়া ও টুভালু। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি