পদত্যাগ করা জামায়াতে ইসলামীর যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার : জামায়াতে ইসলামী
রাজনীতি ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের বিষয়ে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে যে, পদত্যাগ করা জামায়াতে ইসলামীর যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার। খবর : বিবিসি বাংলা।
দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ যে কোন সময় পদত্যাগ করতে পারেন। আব্দুর রাজ্জাক সেটাই করেছেন। এবং এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই তারা জানিয়েছেন। বিকেলে দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল ডা শফিকুর রহমান। ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেন। সেখানে এই পদত্যাগের বিষয়ে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ব্যক্তিগতভাবে কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।
বিবৃতিতে বলা হয়েছে যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের এই পদত্যাগের ঘটনায় তারা ব্যথিত এবং মর্মাহত। সেইসঙ্গে দলের জন্য রাজ্জাকের অতীতের সব অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে জানানো হয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রায় তিন দশক ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি দলটির একজন সিনিয়র পর্যায়ের সদস্য ছিলেন। ওই বিবৃতিতে এই বিষয়গুলো তুলে ধরে তার এই পদত্যাগে দু:খ প্রকাশ সেইসঙ্গে সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। এবং ভবিষ্যতে দলের নেতাদের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি