পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল
বাংলা প্রেস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৯ এএম
বাংলাপ্রেস ডেস্ক: অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেয়া হয়েছিল।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
২১ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
২৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
৩০ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ
৪৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি