২১ মে ২০২৬

পে স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে নতুন প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৭ এএম
পে স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে নতুন প্রস্তাব

বাংলাপ্রেস ডেস্ক:   সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা বেতন করার জন্য নতুন পে স্কেলে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ মোট ২১টি দাবি জানিয়েছে সংগঠনটি।

 

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

তিনি বলেন, ২০১৫ সালের বৈষম্যপূর্ণ অষ্টম পে-স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ও অন্যান্য দাবির জন্য আন্দোলন করে আসছেন। এবার আমাদের প্রত্যাশা সরকার বাজার ব্যবস্থা, ছয় সদস্যের পরিবারের ব্যয় ও বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।

সংগঠনটি শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং রেশন পদ্ধতি চালুর দাবিও জানায়।

একই দিন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) পৃথকভাবে জাতীয় বেতন কমিশন-২০২৫ এর কাছে ১৭ দফা প্রস্তাব জমা দিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে বেতন গ্রেড ২০ থেকে কমিয়ে ১২টি করা, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা।

বিডিপিএর প্রস্তাবে বলা হয়েছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪ এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার বেশি নির্ধারণ করতে পারে কমিশন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। আগামী ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি