২২ মে ২০২৬

পে স্কেলের সুপারিশ চূড়ান্ত কবে, জানা গেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ এএম
পে স্কেলের সুপারিশ চূড়ান্ত কবে, জানা গেল

বাংলাপ্রেস ডেস্ক:   নবম জাতীয় পে স্কেল নিয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে-কমিশন। এদিন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় সুপারিশ চূড়ান্তে সভার এ তারিখ নির্ধারণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পে-কমিশনের এক সদস্য গণমাধ্যমে বলেন, ‘আগামী ২১ জানুয়ারি পে-স্কেল নিয়ে পে-কমিশনের শেষ সভা হবে।এই সভাতেই পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। পে-কমিশনের হাতে সময় খুব অল্প। এই অল্প সময়ে সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে। এ জন্য কমিশন খুব দ্রুততার সাথে সব কাজ শেষ করার চেষ্টা করছে।’

জানা গেছে, নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১ : ৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র।

এদিকে, নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ১:৮ অর্থাৎ সর্বনিম্ন গ্রেড (২০তম) সরকারি কর্মচারীর বেতন যদি ১ টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা। এর মানে, ১০০ টাকা সর্বনিম্ন বেতন হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা।

সর্বনিম্ন বেতনের জন্য তিনটি প্রস্তাব পে-কমিশনের কাছে এসেছে। প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন ধরা হয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত হতে পারে।

সর্বোচ্চ বেতনের স্কেল এখনো চূড়ান্ত হয়নি, কারণ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার বিষয়াদি এখনও নির্ধারণ হয়নি। এই পে-স্কেল চূড়ান্ত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি