১০ অক্টোবর ২০২৬

পেরুর নির্বাচনে ‘হিটলার মুসোলিনির’ জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম
পেরুর নির্বাচনে ‘হিটলার মুসোলিনির’ জয়

বাংলাপ্রেস ডেস্ক: জার্মানির শাসক ছিলেন অ্যাডলফ হিটলার। আর ‘ফ্যাসিস্ট ইতালির’ পুরোধা বেনিতো মুসোলিনি। সম্প্রতি পেরুর আন্দিজ পর্বতমালার একটি প্রত্যন্ত জেলার স্থানীয় সরকার নির্বাচনে তারা অন্যরকমভাবে ফিরেছেন। সেখানে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ‘হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস’ নামে এক ব্যবসায়ী। খবর গার্ডিয়ানের।

জানা যায়, পেরুর মধ্যাঞ্চলীয় হুয়ানুকো প্রদেশের কোয়েরোপালকা জেলার মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন ৪৫ বছর বয়সী ব্যবসায়ী ফ্লোরেস। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

পেরুর জাতীয় নির্বাচন প্রক্রিয়া দপ্তরের (ওএনপিই) তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবরের নির্বাচনে বামপন্থি দল আহোরা নাসিওন-এর এই প্রার্থী মোট ৬৬৩টি ভোটের মধ্যে ২২৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উগ্র-ডানপন্থি প্রার্থী গ্যাসপার ওসোরিও পান ২০৪টি ভোট।

নির্বাচনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত পেরুর ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির দল পপুলার ফোর্স-এর সঙ্গে যুক্ত ছিলেন পণ্য পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ফ্লোরেস।

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নামের সঙ্গে মিল থাকা সত্ত্বেও পেরুর নির্বাচনে ‘হিটলার’ নামের বেশ কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন।
এর আগে ২০২১ সালে পেরুর আরেক রাজনৈতিক দল সোমোস পেরু-র হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পেশায় চিকিৎসক হিটলার সাভেদ্রা কাস্তেরনোক। এ ছাড়া ২০১৮ সালে আন্দিজের ইয়ুঙ্গার জেলার মেয়র নির্বাচিত হন হিটলার আলবা সানচেজ। নির্বাচনি প্রচারণাকালে নিজেকে ‘ভালো হিটলার’ হিসেবে দাবি করেছিলেন তিনি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি