৪ এপ্রিল ২০২৬

পলাশে মোটরসাইকেল ছিনতাইকালে পিস্তলসহ তিনজন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে মোটরসাইকেল ছিনতাইকালে পিস্তলসহ তিনজন গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে রাইড শেয়ারিং চালকের মোটরসাইকেল ছিনতাইয়ের সময় বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ৩ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে মোটরসাইকেল ছিনতাইকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল বাশার (২৬), মাধবদীর ভূইয়ম গ্রামের হানিফ মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৩) ও নরসিংদী সদর থানার সাহেপ্রতাব গ্রামের মাহাবুবুল আলমের ছেলে নাছিম রাজা (২৬)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে যাত্রীবেশে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে ভাড়া করা হয়। ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন ব্রিজের এখানে নামিয়ে দেওয়ার কথা বলে ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করে ফাহিম নামের এক যাত্রী। চুক্তি অনুযায়ী সেখানে আসার পর আরও ২০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে উৎপেতে থাকা হাবিবুল বাশার ও নাছিম রাজা নামের আরও দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে পিস্তলের হাতল দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টাকালে চালক মেহেদী হাসান আর্তচিৎকার করেন। এসময় এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ছিনতাইয়ের এই ঘটনায় পলাশ থানায় একটি ছিনতাই মামলা ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি