২২ মে ২০২৬

পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পিএম
পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

বাংলাপ্রেস ডেস্ক:   পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

তিনি জানান, ‘ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এবং ইতালি থেকে ফেরত এসেছে ১৬০০ পোস্টাল ব্যালট। প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি