৫ আগস্ট ২০২৬

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও
বাংলাপ্রেস ডেস্ক: ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছে সৌদি ফেরত প্রবাসীরা। বুধবার সকাল সোয়া ১০টা থেকে তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থায় নেয়। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভে নেমে সড়ক অবরোধ করে রেমিট্যান্স যোদ্ধারা।
এ ব্যাপারে সড়কে অবস্থান নেয়া সৌদি প্রবাসী আলাল বলেন, ‘ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে গত কয়েকদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। আমরা আজ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এসেছি। আজও যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা সড়ক থেকে সরব না।’
আলাল আরো বলেন, ‘করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন। তাই বাধ্য হয়েই এখানে এসেছি।’
টিকিটের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে সৌদি ফেরত প্রবাসীরা। গতকাল মঙ্গলবারও ঢাকার কারওয়ান বাজার এলাকায় হোটেল সোনারগাঁয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) অফিসে টিকেটের জন্য ভিড় করেন বিক্ষুব্ধ প্রবাসীরা। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকার সড়ক অবরোধ করেন। কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা সরে যান। করোনা মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ আরেক দফা বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রবাসীদের ইকামার মেয়াদ তিন দফা বাড়িয়েছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। সেখানে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়। এদিকে করোনার কারণে ৬ মাস বন্ধ থাকার পর প্রথম একটি ফ্লাইট গতরাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদিতে যায় একটি ফ্লাইটি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি