৩ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর চা চক্রে ৪৮ দেশের রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর চা চক্রে ৪৮ দেশের রাষ্ট্রদূত

বাংলাপ্রেস রাজনীতি দপ্তর : নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রণে চা চক্রে যোগ দিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে গণভবনে এই চা চক্রে রাষ্ট্রদূতদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন। গণভবনের সবুজ লনে আমন্ত্রিত রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ভারত, জার্মানি, সুইডেনসহ বাংলাদেশে নিযুক্ত ৪৮ দেশের রাষ্ট্রদূত অংশ নেন।

উপস্থিত ছিলেন- জাতিসংঘ, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউনিসেফসহ বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশীয় নানা পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করেন বিদেশি প্রতিনিধিদের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি