৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে যুবলীগ নেতার গৃহদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে যুবলীগ নেতার গৃহদান
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ৭টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া’র সহযোগিতা এই আয়োজন করেন মানবিক যুবলীগ। গৃহহীনদের গৃহদান কর্মসূচি’র ভার্চুয়ালে উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর প্রমুখ। মানবিক যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন- ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচি’র উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ, শেখ রাসেল শান্তি কুঞ্জ। আলোচনা সভা শেষে উপকার ভোগী ৭টি পরিবারের সদস্যদের হাতে ঘরে চাবি তুলে দেন অতিথি বৃন্দ। উপকার ভোগীদের মধ‍্যে খোরশিদা বেগম বলেন, আমার স্বামী স্ট্রোক করছে। ভাঙ্গা ঘরে খুব কষ্ট করতাম বৃষ্টি আইলে ঘরে পানি পড়তো । বায়েজীদ ভাই আমাদের ঘরটি নতুন করে দিয়েছেন। আল্লাহ তার উন্নতি করুক।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি