প্রধানমন্ত্রীর মাঝে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি: ভিপি নুর
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: আমি আড়াই বছর বয়সে মাকে হারিয়েছি। মাকে হারানোর পর ছেলেবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছিলাম। আর আমি এখন একজনের মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি, তিনি হলেন প্রধানমন্ত্রী।
বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতার সময় নুর এ কথা জানান।
নুর বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নকাজ বিশ্বে তাকে প্রশংসনীয় অবস্থানে নিয়েছে। ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।
গেলো ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কারচুপির অভিযোগ এনে ওইদিনই ছাত্রলীগ ছাড়া প্রায় সব ছাত্র সংগঠনই ভোট বর্জন করে।
এরপরও ভিপি পদে নুরুল হক নুর নির্বাচিত হবার পর তিনি ভিপি ও সমাজেসেবা বাদে বাকি সব পদে নির্বাচন দাবি করেন। পরে সব পদে নির্বাচন দাবি করেন। এরপরে শপথ নেয়া নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি