৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো লক্ষ্মীপুরের ৬৫০০ অসহায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো লক্ষ্মীপুরের ৬৫০০ অসহায়
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ১০ কেজি করে সাড়ে ৬ হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। পৌর শহরের হ্যাপী হলের সামনে আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে চালের ব্যাগ তুলে দেন মেয়র। প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো লক্ষ্মীপুরের ৬৫০০ অসহায় পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম চলছে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এটি নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তার পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি