প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
আক্রান্তদের মধ্যে- মাঠ প্রশাসনে নায়ায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সের রয়েছেন।
জনপ্রশাসন সচিব বলেন, ‘করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্হা নেয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন সেসব কর্মকর্তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’
নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছি বলেও জানান জনপ্রশাসন সচিব।
এর আগে প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল মারা গেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৬ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৬ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি