৩ এপ্রিল ২০২৬

প্রথম দিনেই প্রথম ভুল প্রতিমন্ত্রী পলকের!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রথম দিনেই প্রথম ভুল প্রতিমন্ত্রী পলকের!
বাংলাপ্রেস ডেস্ক: প্রথম দিনেই প্রথম ভুল করে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী পলক। হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ছবি প্রতিমন্ত্রী নিজের ভেরিফায়েড পেজে প্রকাশের পর তিনি দুঃখ প্রকাশ করেন। সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় পলক দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সেতুমন্ত্রী বৃহস্পতিবার সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সম্প্রতি জুনাইদ আহমেদ পলকের মাথায় হেলমেট ছাড়া সচিবালয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ওই প্রতিমন্ত্রী সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় আমার কাছে ভুল স্বীকার করেছেন। তাকে আমি এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। পরে তিনি এ ঘটনায় ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আমাকে কথা দিয়েছেন।’ প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ জানুয়ারি) নতুন দায়িত্বে নেওয়ার প্রথম দিনেই মোটরসাইকেলে করে সচিবালয়ে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন। সে ছবিতে দেখা যায় তিনি হেলমেট ছাড়া মোটরসাইকেলের যাত্রী হয়েছেন। বিষয়টি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এ ব্যাপারে জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, ‘যাওয়ার জন্য আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনও বাড়তি হেলমেট ছিল না।’ বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি