৪ আগস্ট ২০২৬

প্রতিকেজি খোলা চিনি ৭৪, প্যাকেট ৭৫ টাকা নির্ধারণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রতিকেজি খোলা চিনি ৭৪, প্যাকেট ৭৫ টাকা নির্ধারণ
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিকেজি খোলা চিনির দাম ৭৪ টাকা ও প্যাকেট চিনির দাম ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিল মালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়। বৈঠক শেষে অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান সাংবাদিকদের এ দাম নির্ধারণের বিষয়টি জানান। এ সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। সম্প্রতি খুচরা বাজারে খোলা চিনি ৮০ টাকা ও প্রতি কেজি প্যাকেট চিনির দাম ৮০ টাকা ছাড়িয়ে যায়। এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো চিনির দাম বেঁধে দিল সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান বলেন, ‘চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে পাঁচ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা ও প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি হবে।’ শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান অতিরিক্ত সচিব। বৈঠকে চিনি উৎপাদনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি