৩১ অক্টোবর ২০২৬

পতিত ও নতুন স্বৈরাচার দুই শক্তিকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
পতিত ও নতুন স্বৈরাচার দুই শক্তিকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম


বাংলাপ্রেস ডেস্ক: গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এক স্বৈরাচারের পতন ঘটলেও দেশে নতুন করে স্বৈরাচারের উত্থান হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে  তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চেষ্টা চলছে। তবে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—দুই শক্তিকেই পরাজিত করা হবে।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে উঠে এসেছে নানা সমস্যা ও দুর্ভোগের চিত্র। বাসাবাড়িতে গ্যাস নেই, বিদ্যুৎ সরবরাহে সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্ত্রাস-রাহাজানিতে মানুষের জীবন বিপর্যস্ত। দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। মানচিত্রদেখুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, এ ব্যর্থতার সবচেয়ে বেশি দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর বর্তায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। সেই গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা। একই সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।

সংবিধান সংস্কারের জন্য গঠিত একতরফা কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে ওই কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন। কিন্তু নির্বাচনের পর প্রথম দিন থেকেই বিএনপি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের দেশ পরিচালনার কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও অভিযোগ করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপির পরিকল্পনা এখন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। এসব পরিকল্পনা নিয়েই তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন। মানচিত্রদেখুন

আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে, এমন আলোচনা রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সেই শক্তিকে মোকাবিলা করতে পারবে না। তার অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছরেও জনগণকে রক্ষা করতে পারেনি। বিএনপিও অতীতে আওয়ামী লীগের হাত থেকে জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এমনকি নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেনি দলটি।

দেশের তরুণ ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া জনগণকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুজিববাদী ফ্যাসিবাদী শক্তি এবং দুর্নীতিবাজ মাফিয়া সরকারের বিরুদ্ধে সবাইকে রাজপথে নামতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের সীমান্তে হত্যা, পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে। আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন এবং দিল্লিতে মসজিদ ভেঙে দেয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি