৪ এপ্রিল ২০২৬

পুলিশের সামনেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পুলিশের সামনেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আজহার উদ্দিনের সমর্থকরা ভূমিহীন বাজারে এ হামলা চালায়। এ সময় পুলিশ হামলাকারীদের সমর্থন দেয় এবং উল্টো আহতদের আটক করে বলেও অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী। হামলায় স্বতন্ত্র প্রার্থীর চীফ এজেন্ট বেলালসহ ৫ সমর্থক হয়েছে। তারা হচ্ছেন, আলমগীর হোসেন, শামীম আহমেদ, বাসু ও চাঁন মিয়া। এর মধ্যে আহত অবস্থায় বেলাল, আমলগীর ও শামীমকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি দোকানে বসেছিল চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সীফ এজেন্ট বেলালসহ কয়েকজন। হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থীর ৩০-৩৫জন সমর্থক লাঠিসোঠা নিয়ে ভূমিহীন বাজারে মিছিল নিয়ে এসে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশের উপস্থিতিতে এবং প্রত্যক্ষ সহযোগিতায় তারা বেলাল ও ঘোড়া প্রতীকের অপর সমর্থকদের উপর হামলা চালায়। পরে পুলিশ আহত অবস্থায় তিনজনকে আটক নিয়ে যায়। স্বতন্ত্রপ্রার্থী আমিরুল ইসলাম বলেন, তার কোনো কর্মসূচিই ছিল না। তার সমর্থকরা একটি দোকানে বসা অবস্থায় ছিল, এর মধ্যে হঠাৎ করে নৌকা প্রতীকের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে এসে হামলা চালায়। এ সময় পুলিশ নৌকা প্রতীকের সমর্থকদের সহযোগিতা করে এবং তার আহত সমর্থকদের আটক করে। এ বিষয়ে স্থানীয় মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন। একটি গুজবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও ধওয়ার ঘটনা ঘটে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি