৩ এপ্রিল ২০২৬

প্যারোলে হলেও খালেদা জিয়াকে মুক্তি দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্যারোলে হলেও  খালেদা জিয়াকে মুক্তি দিন

রাজনীতি ডেস্ক: প্যারোলে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চান দলটির নেতারা। খালেদা জিয়ার মুক্তি দাবিতে, দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন তারা।

এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মুক্তির জন্য বিভিন্ন সময় নেতাদের কণ্ঠে নানা বুলি শোনা গেলেও, দেখা মেলেনি কঠোর কোনো কর্মসূচি। এ নিয়ে তৃণমূলে ক্ষোভের শেষ নেই। কিন্তু এখনও সেই বৃত্তেই ঘোরপাক খাচ্ছে দলটি।

বিএনপি নেতাদের অভিযোগ, প্রতিহিংসার শিকার হয়ে, কারাগারে বিএনপি চেয়ারপারসন। তাই সব মামলায় জামিন হলেও, মিলছে না মুক্তি। এ অবস্থায় আন্দোলন ছাড়া মুক্তি সম্ভব নয় বলেও মত তাদের।

প্যারোলে হলেও, খালেদা জিয়ার মুক্তি চান বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ। বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য কেন মানববন্ধন করতে হবে। চিকিৎসা সেবা পাওয়া তার অধিকার। সরকারে অবহেলায় বেগম জিয়ার অসুস্থতা বাড়ছে বলেও অভিযোগ তাদের। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন, এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা নেই। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি