৩ এপ্রিল ২০২৬

রাজারহাটে করোনার থাবা একই পরিবারের ৬ জন আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে করোনার থাবা একই পরিবারের  ৬ জন আক্রান্ত

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে: কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলা করোনার ঝুঁকিপূর্ণ থাকলেও দীর্ঘদিন পর্যন্ত করোনা মুক্ত থাকে। গত ২৮ এপ্রিল উপজেলায় প্রথম বারের মত একই পরিবারের ৩ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় ঐ পরিবারের আরও ৩ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এ নিয়ে উপজেলায় মোট ৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হল।

আক্রান্তদের বাড়ি রাজারহাট সদর ইউনিয়নের মাধাই মৌজার পাঠান পাড়া গ্রামে। রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে । এ খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের ৭ জন সদস্যের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয় বলে জানা গেছে।

আক্রান্তদের বাড়িতেই আইসোলেশন করে রাখা হয়েছে এবং ঐ বাড়ি সহ আশেপাশের এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাঃ যোবায়ের হোসেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউ এইচ এন্ড এফপিও ডাঃ শাহীনুর রহমান সরদার , মেডিকেল অফিসার ডাঃ নুরনবী আনছারী, এইচ আই সুদর্শন চন্দ্র রায়, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার এবং এলাকার মেম্বার বিপ্লব ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি