২৩ জুন ২০২৬

রাজধানীতে মৌসুমের প্রথম ঝড় ও বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীতে মৌসুমের প্রথম ঝড় ও বৃষ্টি

বাংলাপ্রেস ডেস্ক: চলতি মৌসুমের প্রথম ঝড়ের কবলে পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। মেঘের গর্জনের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এটাই মৌসুমের প্রথম ঝড়। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এ মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি