৪ এপ্রিল ২০২৬

রাতে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী, কাল সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাতে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী, কাল সংবাদ সম্মেলন

রাজনীতি ডেস্ক: বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার রাতে দেশে ফিরবেন তিনি।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্যমন্ত্রী বুধবার রাতে দেশে ফিরবেন। আগামীকাল বৃহস্পতিবার সংবাদ ব্রিফিং করবেন তিনি। দেশের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রী এই সংবাদ ব্রিফিং করবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, মন্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে সরকারি কোনো কাজে তিনি যাননি।

চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। এরই মধ্য আজ স্বাস্থ্যমন্ত্রীর দেশে ফেরার কথা জানা গেল।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সপরিবার মালয়েশিয়া গেছেন। টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা ছিল।

গত সোমবার মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও বন্যার কারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে ডেঙ্গু রোগসংক্রান্ত জনভোগান্তি নিরসনে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তদারক করতে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নিজ দপ্তরে ডেঙ্গু রোগসংক্রান্ত ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করেছেন বলে গতকাল মঙ্গলবার এক তথ্যবিবরণীতে জানানো হয়। এই সেল ডেঙ্গু রোগ পরীক্ষার ফি-সংক্রান্ত সরকারি নির্দেশনার কোনো প্রকার লঙ্ঘন হলে অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি