১২ সেপ্টেম্বর ২০২৬

রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে রাব্বী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে রাব্বী

বাংলাপ্রেস ডেস্ক: বরগুনায় রিফাত শরীফকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাফিউল ইসলাম রাব্বী।

বুধবার বিকেলে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়।

এসময় ৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় মামলার আরেক আসামি টিকটক হৃদয়কে আদালতে হাজির করে তাকে আরও ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। বিচারক তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া অনুমতি দেন। বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। রিফাত ফরাজী নামের আরেক আসামিকে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে অস্ত্র মামলায় তাকে আরও ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া কামরুল হাসান সাইমুন এবং আরিয়ান শ্রাবনকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। বুধবার পর্যন্ত এই মামলার ১১ জন আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

গত ১ জুলাই এই মামলার আসামি অলি ও তানভীর; ৪ জুলাই চন্দন ও হাসান; ৫ জুলাই রাত সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাফিউল ইসলাম রাব্বী আদালতে হাজির হয়ে রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি