রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

বাংলাপ্রেস ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে প্রদীপও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না তা নিয়ে গুঞ্জন শোনা গেলেও বিকেল পৌনে চারটায় আদালতে আনা হয় মামলার দুই নাম্বার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে।
টানা ১৫ দিনের রিমান্ড শেষে জবানবন্দি না দিয়েই বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে আসামি প্রদীপ কুমার দাশকে আদালতের হেফাজতে তুলে দেন তদন্ত কর্মকর্তা। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রদীপকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা, খুব শিগগিরই সুরাহা হবে সিনহা হত্যা মামলার।
এদিকে মঙ্গলবার সকালে পুলিশের করা মামলার তিন সাজানো সাক্ষীর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গত ৬ আগস্ট আাদালতে আত্মসমর্পণ করলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত ও নন্দদুলালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৮ আগস্ট তিনজনকেই সাতদিনের রিমান্ডে নেন তদন্ত কর্মকর্তা, ২৪ আগস্ট তিনজনেরই দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৮ আগস্ট তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড শুরু হয়। তিন দফা একসাথে রিমান্ড শুরু এবং শেষ হলেও রোববার দেয়া একদিনের রিমান্ড শেষে সোমবার প্রদীপকে একাই তোলা হয় আদালতে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর: ৪ দিনে ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক
বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
সঙ্গীত একাডেমি