১২ অক্টোবর ২০২৬

রিয়াদের বিকল্প দাম্মাম ও মদিনা: আটকে পড়া ফ্লাইট ও যাত্রীদের জন্য নতুন ব্যবস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম
রিয়াদের বিকল্প দাম্মাম ও মদিনা: আটকে পড়া ফ্লাইট ও যাত্রীদের জন্য নতুন ব্যবস্থা

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ঘটনায় সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিনা এয়ারপোর্টে পাঠানো হবে।

সোমবার সচিবালয় কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে সচিবালয়ে এয়ারলাইন্স প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রিয়াদে ফ্লাইট বন্ধ শুধুমাত্র বাংলাদেশেই নয়, সারা বিশ্ব থেকে বন্ধ করা হয়েছে। রিয়াদগামী যাত্রীদের হয়রানি বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, রিয়াদে গড়ে প্রতিদিন ৩ থেকে ৪টি ফ্লাইটে প্রায় ১২০০ জন যাত্রী যাতায়াত করতেন। এখন পর্যন্ত ১০টি ফ্লাইট পাঠানো যায়নি, ফলে ৩৪৩১ যাত্রী যেতে পারেননি।

কবে থেকে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে, তা নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলেও জানান বিমানমন্ত্রী।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি