২৮ অক্টোবর ২০২৬

রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না

বাংলাপ্রেস ডেস্ক: রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে এ রকম কোনো চিন্তাভাবনা নেই।

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশীয় বাজারে ডালের সরবরাহ নিয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের সঙ্গে সরকার আলোচনা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব।

মন্ত্রী জানান, আমদানি করা পণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য ও পরিবহন ব্যয়ের ওপর।

এ দুটি ক্ষেত্রে পরিবর্তন হলে দেশের বাজারেও তার প্রভাব পড়বে।

তিনি বলেন, রমজান পর্যন্ত সব পণ্যের বুকিং এখনই নিশ্চিত করার জন্য বেসরকারি খাতের ব্যবসায়ীদের বাধ্য করা যায় না। এটি তাদের ব্যবসায়িক কৌশলের বিষয়। কারণ, এখন যে দামে পণ্য কেনার সিদ্ধান্ত নেওয়া হবে, পরে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে সেই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য লোকসানের কারণ হতে পারে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি