৬ নভেম্বর ২০২৬

রণবীরের সঙ্গে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
রণবীরের সঙ্গে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া

বাংলাপ্রেস ডেস্ক:  রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। ছবিটি ঘিরে দর্শকের আগ্রহের মধ্যে এবার সিনেমার সেটের কিছু বিশেষ মুহূর্ত সামনে আনলেন অভিনেত্রী আলিয়া ভাট।

স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে তোলা দুটি পর্দার পেছনের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে রণবীরের কাজের প্রশংসা করে আবেগঘন বার্তাও দিয়েছেন আলিয়া।

ছবিগুলোর ক্যাপশনে আলিয়া লিখেছেন, “তুমি এই কাজের জন্য নিজের সবটুকু দিয়েছ, অথচ তার পরও তার জন্য সবটুকু বাকি রেখেছ। তোমাকে নিয়ে গর্বিত, রণবীর।

এই অসাধারণ সিনেমার অভিজ্ঞতা তৈরিতে যারা মনপ্রাণ ঢেলে কাজ করেছেন, তাদের প্রত্যেকের জন্যও গর্ব হচ্ছে। কিছু গল্প আমাদের সবার চেয়েও বড়, ‘রামায়ণ’ তেমনই একটি।”

আগামী ৬ নভেম্বর মেয়ে রাহার চতুর্থ জন্মদিন। তার আগে রণবীর ও রাহার এই ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।

৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। এর আগে মঙ্গলবার মুম্বাইয়ে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রণবীরের স্ত্রী আলিয়া ভাটও।

এদিকে সিনেমা হলে বসে ‘রামায়ণ’ দেখার সময় আলিয়ার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে রিক্লাইনারে বসে সিনেমা দেখতে দেখা যায়।

একটি দৃশ্য দেখে বিস্মিত হয়ে দুই হাতে মুখ ঢেকে ফেলেছেন তিনি। আশপাশে থাকা দর্শকদের চোখে ছিল থ্রিডি চশমা।

এক্সে ছবিটি প্রকাশ করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘রামায়ণ দেখছেন আলিয়া ভাট!’ ছবিটির সত্যতা নিয়ে একজন প্রশ্ন তুললে পোস্টদাতা সেটি সত্য বলে জানান।

ছবিটি ঘিরে ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রণবীরের কাজ দেখে আলিয়ার মুগ্ধতার কথা লিখেছেন, কেউ আবার তাকে ‘গর্বিত স্ত্রী’ বলে মন্তব্য করেছেন।

দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্বটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। ছবিতে রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে ও যশ।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি