৪ এপ্রিল ২০২৬

রংপুর যাচ্ছে এরশাদের মরদেহ, দাফন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রংপুর যাচ্ছে এরশাদের মরদেহ, দাফন আজ

রাজনীতি ডেস্ক: আজ মঙ্গলবার রংপুর যাচ্ছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ। আজ সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে।বেলা ১১টায় এরশাদের মরদেহ বহনকারী হেলিকপ্টার রংপুর সেনানিবাসের হ্যালিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তার মরদেহ নেয়া হবে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাকে শেষ দর্শন করবেন। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় ইমামতি করবেন রংপুর করিমিয়া নুরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুহম্মদ ইদ্রিস আলী। তাকে সমাহিত করতে পল্লীনিবাসের লিচু বাগানে প্রস্তুত করা হয়েছে কবর। তবে দলের পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে এরশাদের মরদেহ ঢাকায় নিয়ে গিয়ে বনানীর সামরিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

রংপুর মহানগর জাতীয় পার্টির দফতর সম্পাদক জাহিদ হোসেন লুসিড জানান, জানাজায় ও দাফন কার্যে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশাপাশি লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার বাদ আসর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। তারও আগে সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা।

জাতীয় পার্টি সূত্র জানায়, এরশাদের মরদেহের সঙ্গে আরো যারা যাবেন তারা হলেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।

এদিকে, সোমবার দুপুর ১২টায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মরদেহ আনা হয় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। প্রধান কার্যালয়ে এ সময় শোকের আবহ তৈরি হয়। বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়ে। দলীয় কার্যালয়ের সমানে রাখা এরশাদের মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় পার্টির পক্ষ থেকে বলা হয়, আজ মঙ্গলবার সকাল ১০টায় মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে এবং বিকেলে ঢাকায় এনে সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত-সমালোচিত সাবেক এই সেনাপ্রধান। ২৬ জুন রক্তের ক্যান্সার মাইডোলিস প্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত এরশাদ সিএমএইচে ভর্তি হন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি