৪ এপ্রিল ২০২৬

রংপুরে করোনা আসোলেশন হাসপাতাল চালু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রংপুরে করোনা আসোলেশন হাসপাতাল চালু

আব্দুল্লা‌হিল শাহীন, রংপুর থে‌কে: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে রংপুরে করোনা আসোলেশন হাসপাতাল চালু করা হয়েছে। রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন। ১১ জন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী মিলে ৬৪ জন এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাঁদের জন্য তিনটি আবাসিক কোয়ার্টার রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম নূরুন্নবী লাইজু, রংপর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, করোনো রোগীদের ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা থাকবে এই হাসপাতালে। এখন এই হাসপাতালে ১০ শয্যা রযেছে। খুব শিগগির তা ৫০ শয্যায় উন্নীত হবে এবং পরবর্তীতে এটি ১০০ শয্যায় উন্নীত করা হবে।

রংপুর নগরে সদর হাসপাতাল সংলগ্ন নবনির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালে নতুন এই আইসোলেশন হাসপাতাল চালু হলো। এই হাসপাতালে রংপুর বিভাগের আট জেলার করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা পাবেন। এই হাসপাতালে ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাঁদের জীবনরক্ষায় ভেন্টিলেটর কার্যকর এক যন্ত্র।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি