২০ অক্টোবর ২০২৬

রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ এএম
রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

 

এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি  বলেছেন, গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন হয়েছিল। এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে।

আগামী হাজার বছরেও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। দুপুর ১২টা ৪ মিনিটে তিনি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ছোট শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি