৪ এপ্রিল ২০২৬

রংপুরের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রংপুরের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে : ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুরের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, এ জন্য তাদের স্বাগত জানাই। এটি রাজনীতির জন্য ভালো দিক। যদিও তারা অতীতে অনেকগুলো নির্বাচনে অংশ নেয়নি। এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছি। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মহাসড়কে টোল আদায় নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা তো রক্ষণাবেক্ষণ করতে হবে। এই টাকাটা কোত্থেকে আসবে। সরকার বারবার নতুন রাস্তা করবে। সেই রাস্তা যারা ব্যবহার করবে তাদের দায় দায়িত্ব নেই? বিএনপি কোনো মহাসড়ক, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলো কিছুই করেনি। এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই। পথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা তাদের জানা থাকলেও তারা চোখ থাকতে অন্ধ হয়ে আছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজউদ্দিন খান, গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি