রংপুরের পীরগঞ্জে ৩ ভূয়া পুলিশ আটক

আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুরে দোকান খোলার অভিযোগ এনে ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট করার ঘটনায় ৩ ভূয়া পুলিশকে গণপিটুনী দিয়ে মোটরসাইকেল ভাংচুর করেছে স্থানীয়রা। এ ঘটনা ঘটেছে পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মমিনবাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডলের ছেলে ইয়াতিমুল ইসলাম অলিন মন্ডল, চাচাতো ভাই আব্দুল হালিম মিয়ার ছেলে জিসান ও অলিনের আত্মীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর ছেলে আহসান হাবীব বিপু রাত সাড়ে ৮টার দিকে মমিন বাজারে গিয়ে দোকান খোলা রাখার অভিযোগে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করেন।
এ সময় দোকান মালিক চাঁদা না দিলে দোকান ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রæত বাজার ত্যাগ করে তারা। বাজার ব্যবসায়ীরা মোবাইলে অন্যদের অবগত করলে রায়পুর ইউনিয়নের মিয়ার বাজারে ওই ভূয়া পুলিশকে আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ভূয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি