৪ এপ্রিল ২০২৬

রংপু‌রের তারাগ‌ঞ্জে বিভিন্ন হাট বাজা‌রে নিত্যপ্রয়োজনীয় প‌ণ্যের মূল্য বৃদ্ধি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রংপু‌রের তারাগ‌ঞ্জে বিভিন্ন হাট বাজা‌রে নিত্যপ্রয়োজনীয় প‌ণ্যের মূল্য বৃদ্ধি

আব্দুল্লা‌হিল শাহীন, রংপুর থে‌কে : রংপুরের তারাগঞ্জের বিভিন্ন হাটবাজারে চাল,ডাল, আদা, রসুন, পেঁয়াজ, ছোলাবুট সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। চলমান করোনা ভাইরাস পরিস্থিতি ও প‌বিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্র‌য়োজনীয় এসব প‌ণ্যের দাম বাড়ায় সাধারন মানুষ প‌ড়ে‌ছে চরম দূর্ভো‌গে।

বাজার নিয়ন্ত্র‌নে রাখ‌তে কোন নজরদারীও নেই প্রশাস‌নের। র‌বিবার উপজেলার কয়েকটি হাট বাজার ঘুরে দেখা গেছে,গত এক সপ্তাহ আগে যে মোটা চাল ৩২ টাকা প্রতিকেজি বিক্রি হয়েছে,তা বেড়ে বর্তমানে ৪৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি আদা প্রতিকেজি ১৩০ টাকার স্থলে ২৮০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৬০ টাকা, রসুন ৫০ টাকা থেকে ১২০ টাকা,ছোলা প্রতিকেজি ৭০ টাকা থেকে ১০০ টাকা,মসুর ডাল ৯০ থেকে ১১০ টাকা ও গরুর মাংস ৫৫০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সবজির দাম অনেক কমেছে। প্রতিকেজি কাঁচামরিচ ২০ টাকা করলা ১৫ টাকা,টমেটো ৫ টাকা,বেগুন ১০ টাকা, শসা ১২টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগির মাংশ আগের দামের থে‌কে কে‌জি‌তে ৪৫ টাকা বে‌ড়ে‌ ১৮০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে। গরুর মাংস কে‌জি‌তে ৫০ টাকা বে‌ড়ে ৫৫০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। খা‌সির মাংস কে‌জি‌তে ৫০টাকা বে‌ড়ে বি‌ক্রি হ‌চ্ছে ৬৫০ টাকায়। ৫০ টাকার মু‌ড়ি ৭০ ও চিড়া কে‌জি‌তে ১৫ টাকা বে‌ড়ে ৭৫ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে। উপ‌জেলার কূর্শা বাজা‌রের একা‌ধিক ক্রেতা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, নিত্য প্র‌য়োজনীয় প‌ণ্যের দাম বৃ‌দ্ধি পে‌লেও প্রশাসনের কোন নজরদারী নেই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি