৪ এপ্রিল ২০২৬

রওশনের ‘আশীর্বাদ’ নিলেন জিএম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রওশনের ‘আশীর্বাদ’ নিলেন জিএম কাদের

রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দল পরিচালনায় জি এম কাদেরকে আশীর্বাদ করেছেন রওশন এরশাদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরের খাবার খেয়ে তাঁরা দীর্ঘ সময় দলের বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

বৈঠক শেষে জি এম কাদের বলেন, ‘ভাবি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। তিনি আমার মাতৃতুল্য। তিনি জাতীয় পার্টিরও অভিভাবক। তাঁর পরামর্শেই পার্টিকে এগিয়ে নিয়ে যাব।’ একই সঙ্গে রওশন এরশাদ সংসদ ও জাতীয় পার্টিতে সম্মানের জায়গায় থাকবেন বলেও জানান জি এম কাদের।

বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘বেগম রওশন এরশাদ আমাদের অভিভাবক। তাঁর ইচ্ছে ও পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব।’ তিনি বলেন, জাতীয় পার্টিতে অনৈক্য ও বিভেদের কোনো স্থান নেই। সবাইকে নিয়েই জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাবে।

এ সময় রওশন এরশাদের বাসভবনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও হুসেইন মুহম্মদ এরশাদের জ্যেষ্ঠপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি