রুহিয়া থানার নতুন ওসি এ.কে.এম নাজমুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম নাজমুল কাদের যোগদান করেছেন। তিনি এর আগে রংপুর তাজহাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (১৩ নভেম্বর) থানা ভবনে শহিদুর রহমানের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অনুষ্ঠান শেষে নতুন ওসিকে বরণ করা হয়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি)রংপুর তাজহাট থানার দায়িত্ব পালন করেন। সাবেক অফিসার ইনচার্জ শহিদুর রহমান ঠাকুরগাঁও সদর থানায় বদলী করা হয়েছে।
এসময় নতুন অফিসার ইনচার্জ এ.কে.এম নাজমুল কাদেরকে ফুল দিয়ে বরণ করেন রুহিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল,এস আই সুলতান আলী, জাকিউল ইসলাম, বজলুর রহমান, এএসআই সাইফুল ইসলাম সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা।
যোগদানের পর নবাগত অফিসার ইনচার্জ এ.কে.এম নাজমুল কাদের বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমিয়ে আনা হবে। তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যে শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি