৪ এপ্রিল ২০২৬

সাবেক বিচারপতি টি এইচ খান আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাবেক বিচারপতি টি এইচ খান আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বিএনপি নেতা তাফাজ্জাল হোসেন (টি এইচ) খান ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত জটিলতাসহ নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় মারা যান তিনি। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জ্যেষ্ঠ এই বিচারপতির মুত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন টি এইচ খান। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স এবং ১৯৪৬ সালে এমএ পাস করেন। ১৯৪৭ সালে তিনি আইন পেশায় যোগ দেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি