২১ মে ২০২৬

সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ, ক্ষোভে ফুঁসে উঠেছে বিইউপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১৮ এএম
সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ, ক্ষোভে ফুঁসে উঠেছে বিইউপি

বাংলাপ্রেস ডেস্ক:   সাভারের খ্রিষ্টান পাড়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ঘটনার ৫ দিনে মিঠু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। 

অন্যদিকে গণধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই শিক্ষার্থী।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজধানীর মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিইউপি’র শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১২ নম্বর থেকে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে জড়ো হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা গণধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর ন্যায়বিচার দাবি করেন। 

একপর্যায়ে রাস্তায় বসে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিইউপি’র শিক্ষার্থীরা। 

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সাভারের একটি ঘটনায় বিইউপি’র শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে এসেছিল। তারা কিছু সময় রাস্তায় থেকে পরে চলে গেছে।

এর আগে গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।  

এর মধ্যে মূল হোতা মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে।  

এদিন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন। 

মামলার অন্য আসামিরা হলেন- সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।  

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী (২৫) সাভার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ পালাক্রমে করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি