৪ এপ্রিল ২০২৬

সাবেক তথ্যমন্ত্রী মিজানূর রহমান শেলী আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাবেক তথ্যমন্ত্রী মিজানূর রহমান শেলী আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের মন্ত্রী, রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক লেখক মিজানূর রহমান শেলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ঈদের দিনের দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। শেলীর মৃত্যুর খবর তার ছেলে আরিফ ইবনে মিজান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। আরিফ ইবনে মিজান বলেন, গতমাসে স্ট্রোক করেছিলেন তার বাবা। এছাড়া দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শ‌নিবার শেলীকে বিএসএমএমইউ‌ আই‌সিইউ‌তে নিয়ে আসা হয়। আজ দুপুর সোয়া‌ ২টায় রেস‌পি‌রেট‌রি ফেই‌লিউর হ‌য়ে তি‌নি মারা যান। মিজানূর রহমান শেলীর মরদেহ এখন রাজধানীর শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান আরিফ। বৃহস্পতিবার অথবা শুক্রবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। আরিফ ইবনে মিজান ছাড়াও তাহমিদ ইবনে মিজান নামে আরও এক সন্তান রয়েছে মিজানূর রহমান শেলীর। ২০১৬ সালে তার স্ত্রী সুফিয়া রহমান মারা যান। প্রসঙ্গত মিজানূর রহমান শেলী আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্সের চেয়ারম্যান ছিলেন। বেসরকারি গবেষণা ও প্রকাশনা সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশের (সিডিআরবি) প্রধান ছিলেন তিনি। এরশাদ সরকারের তথ্য ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি