
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মধ্যেই শর্ত সাপেক্ষে চালু হতে পারে পুঁজিবাজারের লেনদেন। এ নিয়ে নীতিগত সিদ্ধান্তও হয়ে গেছে।
বুধবার এক অনলাইন সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ লেনদেন চালু করার এই সিদ্ধান্ত নিয়েছে।
শর্ত দুটির একটি হচ্ছে- নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র অনুমতি, অন্যটি করোনা পরিস্থিতির উন্নতি অথবা নিদেনপক্ষে স্থিতিশীলতা।
বৈঠকসূত্রে জানা গেছে, সাধারণ ছুটির মেয়াদ আর না বাড়লে আগামী ৭ মে লেনদেন শুরু হবে। আর ছুটি বাড়ানো হলে লেনদেন ৩ দিন পিছিয়ে ১০ মে শুরু করা হবে।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়নি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]