১৫ সেপ্টেম্বর ২০২৬

সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হওয়ায় অভিনন্দন জানালেন নাসীরুদ্দীন পাটোয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হওয়ায় অভিনন্দন জানালেন নাসীরুদ্দীন পাটোয়ারী

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ডাকসুর ভিপি সাদিক কায়েমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকুক, তবে থাকুক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা।’

তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক—কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।’ 

এ সময় সাদিক কায়েমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তার জন্য শুভকামনা জানান তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি