৩ এপ্রিল ২০২৬

শাফিনসহ চার জনেরই জামানত বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাফিনসহ চার জনেরই জামানত বাতিল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদসহ অন্য সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালার ৪১(৩) অনুসারে, সিটি করপোরেশন নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।

নৌকা প্রতীক নিয়ে আতিকুল পেয়েছেন ৮লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট , প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট।এ নির্বাচনে ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। যার আট ভাগের এক ভাগ হল ১ লাখ ১৭ হাজার ৮১৭ ভোট।

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলের ভিত্তিতে তাদের কেউই প্রদত্ত ভোটের আটের এক ভাগ ভোট পাননি। তাই তাদের জামানত বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে সে অর্থ জমা দেবেন রিটার্নিং কর্মকর্তা।সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ২০ লাখের বেশি হলে জামানত দিতে হয় ১ লাখ টাকা। সে হিসেবে মেয়র পদে উপ-নির্বাচনে জামানত বাজেয়াপ্ত থেকে নির্বাচন কমিশনের আয় ৪ লাখ টাকা।

২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান। এতে পদটি শূন্য হয়ে যায়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মেয়র পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। কিন্তু, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ জটিলতার কারণে উত্তর ও দক্ষিণের দুজন সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে রিট করায় নির্বাচন পিছিয়ে যায়।

এই রিট জটিলতার সমাধান হওয়ায় উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হওয়ায় সেখানে বৃহস্পতিবার উপনির্বাচন হয়।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি