৩ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আ' লীগ নেতা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আ' লীগ নেতা আটক

জাতীয় ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পিস্তল ও গুলি নিয়ে ঢোকায় মুজিবুর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয় । বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন,আটক মুজিবুর রহমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বলে দাবি করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মুজিবুর রহমান। এসময় অ্যাভিয়েশন সিকিউরিটির এক সদস্যের তল্লাশিতে তার সঙ্গে পিস্তল ও ৩২ রাউন্ড গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। মুজিবুর রহমান পূর্ব ঘোষণা ছাড়াই অস্ত্র ও গুলি নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন।

বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব ঘোষণা না দেওয়ায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে ১১ মার্চ বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি