৩ এপ্রিল ২০২৬

শাহরিয়ার কবির অসুস্থ হাসপাতালে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহরিয়ার কবির অসুস্থ হাসপাতালে ভর্তি

রাজনীতি ডেস্ক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসার জন্য শনিবার (১৬ মার্চ) মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, অসুস্থ হওয়ার পর শুক্রবার শাহরিয়ার কবির হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কিডনি, কোলন ও হার্টের নানা জটিলতায় ভুগছেন। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে ১৮ মার্চ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।

এদিকে নির্মূল কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরিয়ার কবির অসুস্থ থাকার কারণে সংগঠনের সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি