সাজা দিলে দেন আদালতে আসব না : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে এসে শুনানির সময় বিচারককের উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, যা সাজা দেয়ার দিয়ে দেবেন, আপনারা সাজা দিলে দিয়ে দেন, আমি এ আদালতে আসব না। তিনি আরো বলেন, এখানে আইনজীবীদর গেট থেকে ফিরিয়ে দেয়া হয়। আমার আইনজীবীরা বসতে পারেন না।
এর বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। পুরোনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে সেই কক্ষের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, এতো ছোট জায়গায় মামলা চলতে পারে না। এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না। এখানে মামলা চললে আমি আর আদালতে আসব না। ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখানে আইনজীবীদর গেট থেকে ফিরিয়ে দেয়া হয়। আপনারা সাজা দিলে দিয়ে দেন, তাও আমি এ আদালতে আসব না।
হুইল চেয়ারে করে আদালতে হাজির করার সময় ভোগান্তির শিকার হন খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, রাস্তা ছেড়ে দেন। এত লোক কেন? জজের সামনে এত লোক তো থাকার কথা নয়। এত লোকই যদি থাকে তাহলে আদালতের জায়গা এত ছোট কেন?
এরপর বিচারক এজলাসে উঠতে কিছুটা সময় লাগায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদসহ সিনিয়র আইনজীবীরা খালেদা জিয়ার মামলা নিয়ে কথা বলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি