সাংবাদিক কাজল কারাগারে

বাংলাপ্রেস ডেস্ক: নিখোঁজের ৫৩ দিন পর উদ্ধার হওয়া ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যশোরের দু’টি মামলার একটিতে জামিন দেওয়া হলেও অন্য মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
কাজলের আইনজীবী সুদীপ্ত ঘোষ জানান যশোর কোর্ট থানায় বিজিবির দায়ের করা অবৈধ অনুপ্রবেশ মামলায় তাকে জামিন দিয়েছেন যশোরের আমলী আদালতের (শার্শা) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম।
তবে যশোর কোতোয়ালি থানার ৫৪ ধারায় দায়ের করা অন্য একটি মামলায় তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কারাগারে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কাজলের ছেলে মনোরম পলক বলেন আমরা বাবাকে ফিরে পেয়েছি এতেই অনেক খুশি। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই এবং বাবার দ্রুত জামিনের দাবি জানাই। এর আগে শনিবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে নিখোঁজ শফিকুল ইসলাম কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি