৩ এপ্রিল ২০২৬

সাংসদদের আত্বীয়রা আ'লীগের মনোনয়ন পাবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাংসদদের আত্বীয়রা আ'লীগের মনোনয়ন পাবে না

বাংলাপ্রেস রাজনীতি দপ্তর : সারা দেশে আগামী মার্চে শুরু হতে যাওয়া উপজেলা পরিষদের নির্বাচনে এবারও জোটগতভাবে না লড়ে এককভাবেই লড়বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিগত জাতীয় নির্বাচনের মতো উপজেলায়ও বিপুল বিজয় নিশ্চিত করতে চায় দলটি।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে গ্রামগুলোয় শহরের মতো নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি রয়েছে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্থানীয় সরকারের। ফলে স্থানীয় সরকারের সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখছে আওয়ামী লীগ।

দলটির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির দলীয়ভাবে অংশগ্রহণের সম্ভাবনা কম থাকলেও স্থানীয় পর্যায়ে নেতারা ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে জন্য আওয়ামী লীগ জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে সংগঠনের তৃণমূল থেকে নাম প্রস্তাব চেয়েছে।

আর দলীয় কোন্দল নিয়ন্ত্রণ ও সংগঠনে ক্ষমতার ভারসাম্য রক্ষায় স্থানীয় সংসদ সদস্যের নিকটাত্মীয়দের মনোনয়ন না দেওয়ার বিষয়ে নীতিগত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিক্ত অভিজ্ঞতার কারণে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাম গণতান্ত্রিক জোটভুক্ত দলগুলো। আওয়ামী লীগের কয়েকটি সূত্রে জানা যায়, আগের কয়েকবারের মতো এবারও উপজেলা নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলো যে যার মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন খানিকটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনেও এককভাবে লড়বে আওয়ামী লীগ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি