২৬ অক্টোবর ২০২৬

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পিএম
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির


বাংলাপ্রেস ডেস্ক: সারের ডিলার নিয়োগে বিভিন্ন জায়গায় নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। পরে অনিয়মের অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।


সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. শাহাদাত হোসেন। বৈঠকে সারের মজুত ও বিতরণ এবং ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণনসহ অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল (এমপি) ও মোছা. সাবিরা সুলতানা (এমপি)।

বৈঠক সূত্র জানায়, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে। কমিটি বলেছে, যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে হবে। যেসব ক্ষেত্রে এরই মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির অন্যান্য সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা, এবং মো. গোলাম রছুল অংশগ্রহণ করেন।


এ ছাড়াও বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি