১৯ অক্টোবর ২০২৬

শার্শায় দুর্গাপূজায় বিএনপি নেতৃবৃন্দ, ভক্তদের সঙ্গে মতবিনিময় ও কাপড় বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
শার্শায় দুর্গাপূজায় বিএনপি নেতৃবৃন্দ, ভক্তদের সঙ্গে মতবিনিময় ও কাপড় বিতরণ

রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় পূজার সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উলাশী পূজামণ্ডপ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে উলাশী, বাগআচড়া, কায়বা, পুটখালী ও গোগা এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মণ্ডপ কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভাবে উৎসব সম্পন্ন করার বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।কর্মসূচির অংশ হিসেবে সরকার পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ও কুদ্দুস আলী বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি