৩ এপ্রিল ২০২৬

সাভারে ৭ গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাভারে ৭ গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। পাশের উপজেলা ধামরাইয়ে আক্রান্তের সংখ্যা সাতজন।

সাভারে নতুন আক্রান্তদের সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে। তাঁরা যেসব এলাকায় থাকতেন গতকাল শুক্রবার ওই সব এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তাঁদের আটজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়। এদের একজন ধামরাইয়ের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় সাভারে আক্রান্ত হওয়া আটজনের মধ্যে সাতজন পৌর এলাকার উলাইলের তিনটি কারখানার শ্রমিক। তাঁদের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি